সামনের নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:১২ পিএম

‘সামনে অত্যন্ত একটা বড় পরীক্ষা আছে আমাদের। সেটা হলো নির্বাচন। প্রধান উপদেষ্টা সবসময় বলছেন, কারও কোন অভিযোগ থাকবে না, এমন একটা আদর্শ নির্বাচন হতে হবে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ' এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 

শনিবার (৬ ডিসেম্বর) রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সব কিছুর ভিত্তি হলো আইনশৃঙ্খলা। এটি ভালো না থাকলে কোন কিছুই অর্জন করা যাবে না। আমরা জানি এ নিয়ে খুব খারাপ সময় আমাদের গেছে। আশার কথা হলো পুলিশ শেষ পর্যন্ত তাদের অবস্থানটা সংহত করতে পেরেছে।’

আরও পড়ুন : খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত

তিনি বলেন, ‘যে প্রার্থীর হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, তিনি কিন্তু সব সময় গন্ডগোলের চেষ্টা করতে পারেন। সেটা মাথায় রেখেই আমি মনে করি যথেষ্ট ব্যবস্থা নেয়া হবে। এটা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার মিটিং করেছেন। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও যথেষ্ট সজাগ।

উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদের বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো।’

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মহানগর উপ-পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নির্বাচন   প্রধান উপদেষ্টা   আইনশৃঙ্খলা   পররাষ্ট্র উপদেষ্টা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft