সাভারে র‌্যাব পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:২৮ পিএম

সাভারে র‍্যাব পরিচয়ে ৩০টি গরু বোঝাই ট্রাক ডাকাতি করেছে দুর্বৃত্তরা।  রবিবার (৩০ নভেম্বর) রাত আড়াইটার সময় আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। পরে আশুলিয়া থানা পুলিশ তড়িৎ গতিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার বাইপাস এলাকা থেকে আজ সকাল সাড়ে ৮টায় পাঁচটি গরুসহ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। 

জানা গেছে, বগুড়া থেকে ৩০টি ছোট-বড় গরু নিয়ে ঝিনাইদহ -ট -১১-১৯০৯ নম্বর ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে আশুলিয়া ডিইপিজেট এলাকায় পৌঁছলে র‍্যাব পরিচয়ে তিনটি মাইক্রোবাস দিয়ে গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ড্রাইভার, হেলপারসহ গরু ব্যবসায়ীদের নামিয়ে মাইক্রোবাসে তুলে গরুর ট্রাক নিয়ে বাইপাইল পল্লী বিদ্যুৎ এলাকায় এসে গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের মির্জাপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে চন্দ্রার কাছে ড্রাইভার, হেলপারসহ তিনজন গরু ব্যবসায়ীকে মারধর করে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে গরুর ট্রাক নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল যায় এবং অভিযানে নামে। 


আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, আশুলিয়া পুলিশের একটি টিম এস আই আনোয়ারের নেতৃত্বে অভিযান পরিচলনা করে ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়। এ সময় ট্রাকে থাকা ৫টি গরু উদ্ধার করা হয়। ট্রাকটি আশুলিয়া থানার হেফাজতে রাখা হয়েছ। এ সময় কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে নি।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আরও বলেন,  ইতোমধ্যেই লুট হওয়া অবশিষ্ট গরু ও র্যাব পরিচয়ে ডাকাতদের ধরতে পুলিশ ব্যাপক অভিযানে নেমেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft