৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ এএম

৬ লেনের দাবিতে সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলার কেরানিহাট এলাকায় এলাকায় মহাসড়কটি অবরোধ করে স্থানীয়রা। এতে মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, এই সড়কটিতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। কিছু ঝুকিপূর্ণ বাকের কারণে এই দুর্ঘটনা ঘটে। লবনবাহী গাড়ি চলাচলের কারণে লবণ পড়ে সড়কটি পিচ্ছিল হয়ে থাকে। সড়কটি ছয়লেন করা হলে দুর্ঘটনা কমবে। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সরকারের প্রতিশ্রুতি পেলেই অবরোধ তুলে নেয়া হবে।

এদিকে, ঘটনাস্থলে পৌঁছে সড়কটি দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ। তবে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিতে রাজি হয়নি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চট্টগ্রাম   কক্সবাজার   মহাসড়ক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft