বরগুনায় ৭ শতাধিক সনাতনধর্মাবলম্বী বিএনপিতে যোগদান
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১১:০৯ এএম আপডেট: ২৯.১১.২০২৫ ১২:৪৬ পিএম

বরগুনার বেতাগী উপজেলায় ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগ দিয়েছেন। শ্রী মনি সংকর, ঝর্ণা রানী, শ্রী গৌতম সরকার ও শ্রী তপন সরকারের নেতৃত্বে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ তারা বিএনপিতে অন্তর্ভুক্ত হন।

গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার জেলেপাড়া শ্রী শ্রী সার্বজনীন মন্দির ও হোসনাবাদ ইউনিয়নের ঝিলখোলা এলাকার চল্লিশঘর গ্রামে আয়োজিত পৃথক দুইটি মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনি।

সভায় সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র মো. শাহজাহান কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফয়জুল মালেক সজীবসহ স্থানীয় নেতারা।

আরও পড়ুন : ৩০ লাখ টাকার সেতু নির্মাণ কাজ শেষ না করেই বিল উত্তোলন করে ভাগাভাগি

অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্যামল চন্দ্র হাওলাদার বলেন, আওয়ামী লীগ সরকারের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ দেশের ক্ষতি হয়েছে। এখন ধর্মনিরপেক্ষ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

বিএনপি নেতা নুরুল ইসলাম মনি বলেন, হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা এবং সংবিধানপ্রদত্ত অধিকার রক্ষায় তারেক রহমান দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দাবি করেন, অতীতে হিন্দুদের ওপর হওয়া ভূমি দখলের বেশিরভাগের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন।

তিনি আরও বলেন, দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকারের ভিত্তিতেই তারেক রহমান রাজনীতি করতে চান। তাই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে পারলেই দেশের সকল মানুষ সমান অধিকার ভোগ করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft