রামপালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে গোলটেবিল বৈঠক
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম

রামপাল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলার রামপাল সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এ গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে নারী ও কন্যার প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)'র সহযোগীতায় ও ৪ নং রামপাল ইউনিয়ন পরিষদ ও জলবায়ু নারী ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন : ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

এ সময় বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, মানবাধিকার সভাপতি মো. কামাল হোসেন, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শেরোয়ান শেখ প্রমুখ। গোলটেবিল বৈঠকে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ বিভিন্ন স্থানীয় সংগঠনের নারী নেত্রী, যুব প্রতিনিধি এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft