প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৪:৩৯ পিএম আপডেট: ২৬.১১.২০২৫ ৪:৪২ পিএম

দেবীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উদ্বোধন হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, থানার ওসি সোয়েল রানা, তদন্ত ওসি প্রবীর কুমার সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিন আক্তারসহ স্থানীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
ডা. হুমায়ুন কবির বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে দেবীগঞ্জকে মডেল প্রাণিসম্পদ উপজেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ চলছে। প্রদর্শনী খামারিদের অভিজ্ঞতা বিনিময় ও নতুন উদ্যোক্তাদের হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করে।
স্থানীয় তুহিন ডেইরি ফার্মের মালিক তুহিন মিঞা ও নারী ভেড়া খামারি ফাতেমা বেগম জানান, এ ধরনের আয়োজন খামারিদের আত্মবিশ্বাস বাড়ায় এবং দপ্তরের নিয়মিত সহায়তা তাদের স্বাবলম্বী হতে সাহায্য করছে।
উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলে গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, খাদ্য ও আধুনিক প্রযুক্তিসহ নানা প্রদর্শনী ছিল।
জ/দি