টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ২:৪৮ পিএম

আগামী ফেব্রুয়ারি-মার্চে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলংকায়। টুর্নামেন্টের আড়াই মাস আগে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সূচি অনুযায়ী, আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে ২০ দলের বিশ্বকাপের। গ্রুপ পর্ব, সুপার এইট এবং সেমিফাইনাল পেরিয়ে ৮ মার্চ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের।

একই দিনে মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। উদ্বোধনী দিনে বাংলাদেশও তাদের প্রথম ম্যাচ খেলবে। যেখানে লিটন দাসদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেমিফাইনাল কলকাতায় ও দ্বিতীয়টি হবে কলম্বোতে। পাকিস্তান যদি ফাইনালে উঠতে পারে, তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কলম্বোতে। আর যদি বাবর আজমরা উঠতে না পারে, তাহলে ফাইনাল হবে আহমেদাবাদে।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে কলম্বোতে। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ে আইসিসি এ টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft