'রাজনৈতিক দলগুলোকে তাদের নারী পলিসি নিয়ে জবাবদিহি করতে হবে'
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ২:৫৪ পিএম

ক্ষমতায় আসার আগে রাজনৈতিক দলগুলোকে তাদের নারী পলিসি নিয়ে জবাবদিহিতার আওতায় আসতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে জেন্ডার-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে এমজেএফ আয়োজিত জাতীয় সংলাপে এ মন্তব্য করেন উপদেষ্টা।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আলাদা নারী শাখা থাকায় নারীরা কখনোই মূল ধারায় আসতে পারেন না।

আরও পড়ুন : লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েননি : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক ইশতেহারে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য কী কী থাকবে তা উল্লেখ থাকতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল প্ল্যাটফর্মে রিফর্ম ট্র্যাকার অ্যাপ তৈরি হচ্ছে। এতে সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হচ্ছে কিনা, বা কোন পর্যায়ে আছে সেটা নাগরিকরা সরাসরি জানতে পারবেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা   শারমীন এস মুরশিদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft