লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েননি : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ২:৩৫ পিএম

তিন ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে। এতে মেধাবী কেউ বাদ পড়েননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, ৬৪ জেলার মধ্যে ১৮ জেলায় নতুন এসপি দেয়া হয়েছে। বাকিরা বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। তাদের শীগগিরই পদায়ন করা হবে।

উপদেষ্টা জানান, পুলিশ সুপারদের মতো ওসিদেরও শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে।

আরও পড়ুন : ৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

এসময় তিনি বলেন, সার নিয়ে নীতিমালা হচ্ছে। সেখানে রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের কোন সুযোগ থাকবে না। গ্যাসের দাম বাড়লেও সারের দাম আর বাড়বে না বলে জানান উপদেষ্টা।

পেয়াজের সংকট নিয়ে উপদেষ্টা বলেন, নতুন পেয়াজ আসতেছে, দাম বাড়ার আর সম্ভাবনা নেই। ব্যবসায়ীরা আমদানি করতে চাইলেও কৃষকের স্বার্থে আমদানির অনুমতি দেয়া হয়নি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  স্বরাষ্ট্র উপদেষ্টা   এসপি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft