শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২:১৫ পিএম

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘ব্লক-এ’ এর চতুর্থ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অফিসার রাশেদ বিন খালেদ ইত্তেফাক ডিজিটালকে জানান, সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর আসে। আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে যায় ১১টা ২০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এরপর ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কারও হতাহত বা হাসপাতালের ভেতরে কারো আটকে পড়ার খবর পাওয়া যায়নি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়   ফায়ার সার্ভিস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft