কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম আপডেট: ২৫.১১.২০২৫ ৭:৩৫ পিএম

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। প্রায় দুই ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভাতে সংস্থাটির ১৬টি ইউনিট কাজ করছে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় আগুন নেভাতে। আগুন ভয়াবহ রূপ নিলে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে যানজটের কারণে ইউনিটগুলো পৌঁছাতে দেরি হয়।

আরও পড়ুন: ৩০ লাখ টাকার সেতু নির্মাণ কাজ শেষ না করেই বিল উত্তোলন করে ভাগাভাগি

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাতটার পর তিনি জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। 

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছেন। তারা বস্তির বাসিন্দাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে। তারা স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তিটির মাঝ বরাবর অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। গুলশান-১ এর লেক বরাবর অংশের প্রায় পুরোটাতেই আগুন জ্বলছে।

বস্তিবাসীরা যে যার মতো নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন। তবে অনেকের ঘর ও আসবাবপত্র চোখের সামনেই জ্বলছে।

আরও পড়ুন: আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি। তবে আগুনে শত শত কাঁচা ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রাজধানীর এই বস্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা বাস করেন। এর আগেও এই বস্তিতে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সুবিধাবঞ্চিত মানুষেরা সর্বস্ব হারিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   রাজধানী   আগুন   ফায়ার সার্ভিস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft