হাতীবান্ধা সীমান্তে গরু চোরাকারবারী আটক
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:৪৪ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্তে ভারতীয় তারকাঁটার বেড়া কর্তনকারী চিহ্নিত গরু চোরাকারবারী মোঃ লাভলু হোসেনকে গভীর রাতে আটক করেছে বিজিবি।

আটক লাভলু হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বুড়াসারডুবি এলাকার খলিল মিয়া'র ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মোঃ লাভলু হোসেন (৪০) দীর্ঘদিন থেকে চোরাকারবারীর মাধ্যমে ভারতীয় গরুর ব্যবসা করে আসছে। গতকাল রোববার দিনগত (২৪ নভেম্বর ২০২৫) বুড়াসারডুবি এলাকায় সীমান্তে গরু চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে গভীর রাতে ভারতীয় সীমান্তে তারকাঁটার বেড়া কর্তন করতে গেলে তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ বড়খাতা বিওপির টহলদল তাকে আটক করে। এসময় তারকাঁটার বেড়া কাটার জন্য লাভলুর ব্যবহারিত ০১টি প্লাস, ০১টি স্মার্ট ফোন এবং ০২টি সীমকার্ড জব্দ করে বিজিবি। আটককৃত আসামী লাভলুকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) মিডিয়া সেল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুড়াসারডুবি এলাকার ০১জন চিহ্নিত গরু চোরাকারবারী মোঃ লাভলু হোসেন, গভীর রাতে ভারতীয় সীমান্তে তারকাঁটার বেড়া কর্তন করতে গেলে তাকে আটক করা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   হাতীবান্ধা   আটক   বিজিবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft