শ্রীমঙ্গল পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম

শ্রীমঙ্গল পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ রোডে স্টার কমিউনিটি সেন্টারে পৌরসভার ৯ টি ওয়ার্ড বিএনপির সুপার ৫ নেতৃবৃন্দ এ মতবিনিময় সভায় অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর চৌধুরী (হাজি মুজিব)।

হাজী মুজিব দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন,আসন্ন নির্বাচনে মানুষের ঘরে ঘরে গিয়ে বিনয়ী হয়েভোট প্রার্থনা করার। কোন অবস্থাতেই মানুষের বিরাগভাজন হয় এমন আচরণ করা যাবে না। তিনি সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে বিএনপির কোন নেতাকর্মী যদি জড়িত থাকেন তাহলে তাদের নাম তার নিকট বলার আহ্বান জানান।

আরও পড়ুন : শ্রীমঙ্গলে "পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তিনি এসময় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। এসময় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামিম আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান মাস্টার,সদস্য মোছাব্বির আলী মুন্না,সৈয়দ সালাউদ্দিন,জয়নাল চৌধুরী,সেলিম আহমেদ,সাইফুদ্দিন সিদ্দিকী সাবলু,মিজানুর রহমান মাছুম,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান তপন, দেলন আহমেদসহ আরও শতাধিক বিভিন্ন নেতৃবৃন্দ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft