পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:৩৪ পিএম

পটুয়াখালী‌তে গ্রামীণ ব্যাংক শাখা অফিসে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে সদর উপ‌জেলার কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশে অবস্থিত শাখাটির গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। তবে শাখার ভেতরে কর্মরতরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।

শাখার অফিস সহকারী শেখ বাহান উদ্দিন বলেন, রাত সাড়ে বারোটার দিকে সিকিউরিটি গার্ড বাঁশি বাজালে নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটের সামনে আগুন জ্বলছে। দ্রুত পানি এনে আগুন নিভাই। পরে পুলিশকে খবর দেয়া হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন : টিএসসিতে হাসিনার রায় সরাসরি সম্প্রচারের আয়োজন

গ্রামীণ ব্যাংক ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, হঠাৎ কিছু লোক এসে গেটের সামনে আগুন দিয়ে চলে যায়। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। থানায় আছি, মামলার প্রস্তুতি চলছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft