লঞ্চের আগেই আলোচনায় 'অনার ৫০০'
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৩:১২ পিএম

স্মার্টফোনের ডিজাইন আজকাল একরকম হয়ে যাচ্ছে-এমন অভিযোগ নতুন নয়। তারই সাম্প্রতিক উদাহরণ ‘অনার ৫০০’। লঞ্চের আগেই ফোনটির ছবি ফাঁস হয়ে অনলাইনে বড়সড় আলোচনা তৈরি করেছে। কারণ, ফাঁস হওয়া ছবিতে ফোনটি দেখতে অনেকটা ‘আইফোন ১৭’ ও ‘পিক্সেল ১০’এর মতো; কিংবা বলা যায় দুটির কম্বো।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফাঁস হওয়া ছবিটি প্রকাশ করে জানিয়েছেন, ‘অনার ৫০০’-তে রয়েছে মেটাল ফ্রেম ও ফ্ল্যাট স্ক্রিন। দাবি-ফোনটির বিল্ড-কোয়ালিটি অনেক ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় আরো উন্নত মনে হয়।

গুঞ্জন রয়েছে, ফোনটি হবে পাতলা ও হালকা, যদিও আইফোন এয়ার-এর মতো অতটা স্লিম নয়। তবে ব্যাটারি নিয়ে রয়েছে বড় চমক-আইফোন এয়ার-এর ৩,১৪৯ মিলি অ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) ব্যাটারির তুলনায় দ্বিগুণেরও বেশি; অর্থাৎ প্রায় ৬,৩০০ (এমএএইচ) ব্যাটারি থাকতে পারে ‘অনার ৫০০’ স্মার্টফোনটিতে ।

আরও পড়ুন : গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যয় বাড়বে ২০ শতাংশ

আগামী ২৪ নভেম্বর ফোনটি বাজারে আসতে পারে। যারা লং-ব্যাটারি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য অনার ৫০০ হতে পারে আকর্ষণীয় একটি বিকল্প।

অনেকেই বলছেন, ডিজাইনেও স্পষ্টভাবে ফুটে উঠেছে আইফোন ও পিক্সেলের ছাপ। গুগল পিক্সেল-স্টাইলের ক্যামেরা ফ্রেম আর আইফোনের মতো গোলাকার কোণা-সব মিলিয়ে কেউ কেউ ফোনটিকে মজা করে ‘আই-পিক্সেল’ বলেও ডাকছেন। অনেকের মতে, যখন প্রায় সব ফোনই দেখতে একরকম, তখন ‘অনার ৫০০’ বাজারে আলাদাভাবে চোখে পড়বে কি না-সেটাই বড় প্রশ্ন।

তবে দাম, পারফরম্যান্স ও ব্যাটারি-এই তিন ক্ষেত্রেই অনার ৫০০ গ্রাহকদের নজর কাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft