ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৩:৩২ পিএম

রাজধানী ঢাকাসহ আশপাশের ৪ জেলায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত বলে জানানো হয়েছে বিজিবি'র পক্ষ থেকে। রোববার (১৬ নভেম্বর) বাহিনীর সদরদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। 

বলা হয়, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন : মওলানা ভাসানী আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন : তারেক রহমান

উল্লেখ্য, আগামীকাল (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়। এরইমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন দেয়ার মতো নাশকতার ঘটনা ঘটছে। আগুন দেয়া হয়েছে বেশ কয়েকটি জুলাই স্মৃতিস্তম্ভে। তাই রায়ের দিন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজধানী   বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)   আইনশৃঙ্খলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft