ক্ষমতায় গেলে ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি: ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানিবণ্টন ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী দেশের সঙ্গে সমতার সম্পর্ক থাকবে; দাদাগিরির সুযোগ নেই।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন- গণভোটের চার প্রশ্নে একটির সাথে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়?'

মির্জা ফখরুল বলেন, প্রতিটি দেশ তার স্বার্থ রক্ষা করে—এটা স্বাভাবিক। কিন্তু জনগণের নির্বাচিত সরকার না থাকলে বৈধ দাবি আদায় করা যায় না। বিএনপি সরকার গঠন করতে পারলে পদ্মা-তিস্তার পানিবণ্টন সংক্রান্ত ন্যায্য অধিকার আদায়ে গুরুত্ব দেবে।

চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি। এ সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মার ন্যায্য পানিবণ্টন নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যেক উপজেলায় কর্মসূচি পালিত হয়েছে। ২ নভেম্বর শহীদ সাটু হলে মতবিনিময় সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর প্রতিটি উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার জেলা পর্যায়ের গণসমাবেশের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন- এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এ আয়োজনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্যবিষয়ক সহসম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   মির্জা ফখরুল ইসলাম আলমগীর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft