ঘিওরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৫:১০ পিএম

মানিকগঞ্জের ঘিওর  উপজেলায় পানিতে ডুবে জায়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার  ( ১৫ নভেম্বর  )  সকাল সাড়ে ১০ ঘটিকায় ঘিওর উপজেলার পয়লা  গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জায়ান ( ৩ বছর )। সে পয়লা গ্রামের মোঃ পাপন মিয়ার  ছেলে। 

স্থানীয়রা জানায়, শনিবার সকালে  শিশু জায়ান তার বাড়ির পাশে তারই সহপাঠী হামিমের সাথে খেলা করছিল, হঠাৎ বল চলে যায় পুকুরে, পুকুর থেকে  ফুটবল  আনতে গিয়ে পানিতে ডুবে যায় জায়ান । কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন- তিস্তার পর এবার 'পদ্মা বাঁচাই’ স্লোগানে আজ বিএনপির গণসমাবেশ

এরপর তাকে ঘিওর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পয়লা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আরশেদ আলী বলেন, মৃত জায়ান আমার ওয়ার্ডের  মোঃ পাপন মিয়ার ছেলে। খেলার ছলে পুকুরে বল আনতে গিয়ে তার মৃত্যু হয়। 

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না আসায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   মানিকগঞ্জ   পানিতে ডুবে মৃত্যু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft