নির্বাচনে ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:২১ পিএম

নির্বাচনের পাঁচ দিন আগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকবে এবং বড় ধরনের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

আরও পড়ুন- নতুন পোশাকে নামছে পুলিশ

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে। নির্বাচনের আগে পাঁচ দিন ও নির্বাচনের দিনসহ পরবর্তী আরও তিন দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। ইলেকশনের আগের পাঁচ দিন বড় ধরনের কার্যক্রম চলবে। আমাদের বর্তমানে সেনাবাহিনী মাঠে আছে ৩০ হাজার। ওই সময় ১ লাখের মতো সেনাবাহিনী, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজারের মতো বিজিবি, ৫ হাজার নৌবাহিনী,  ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‍্যাব এবং প্রায় সাড়ে ৫ লাখ আনসার মাঠে থাকবে।  

আরও পড়ুন- সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নব্যুয়ত মহাসম্মেলনে জনতার ঢল

তিনি আরও বলেন, নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। নির্বাচনে খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত  হবে'

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করার উদ্দেশ্যে রওয়ানা দেন।  

এরপরে তিনি কুয়াকাটায় নৌপুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে রাত্রিযাপন শেষে  আগামীকাল সকালে বরিশাল গিয়ে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   নির্বাচন   স্বরাষ্ট্র উপদেষ্টা   আইনশৃঙ্খলা বাহিনী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft