আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেলেন কেভিন ম্যাক অ্যালিস্টার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৫:১১ পিএম

এবার দুই ভাই একসঙ্গে খেলবেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে। এনজো ফার্নান্দেজের চোটে আফ্রিকা সফরে দলে ডাক পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই কেভিন ম্যাক অ্যালিস্টার।

আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলোর বিপক্ষে ম্যাচের স্কোয়াডে যুক্ত করা হয়েছে বেলজিয়ামের রয়্যাল ইউনিয়ন সেঁ-জিলোয়াসের এই ডিফেন্ডারকে।

আরও পড়ুন- ব্রাজিলে নাম সংকট, অলিতে গলিতে হাজারো নেইমার!

তবে এবারই প্রথম দুই ভাই একসঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াডে, বিষয়টা মোটেও এমন নয়। আগেও ঘটেছে এই ঘটনা বহুবার। সবমিলিয়ে ২৯ জোড়া ভাই জাতীয় দলে ডাক পেয়েছেন। ত্রিশতম জুটি হিসেবে ডাক পেলেন ম্যাক অ্যালিস্টার ভ্রাতৃদ্বয়। একই ম্যাচে মাঠে নামতে পেরেছেন ১২ জোড়া ভাই।

ম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার হয়ে জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ। তবে সহজ ছিল না কেভিনের পথটা। ২০১৭ সালে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতার দলে ডাক পেয়েও বাঁ পায়ের গুরুতর চোটে (এএসিএল) টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।

আরও পড়ুন- আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিনিই আবার জাতীয় দলে ফিরলেন ২৮ বছর বয়সে। দুই ভাই একসঙ্গে আগে খেলেছেন আর্জেন্টিনোস জুনিয়র্সে। এবার সুযোগটা এসেছে জাতীয় দলেও জুটি বেধে মাঠে নামার।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে নিজ ক্লাবের আপলোড করা এক ভিডিওবার্তায় তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   আর্জেন্টিনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft