আবারও নিষিদ্ধ হলেন সুয়ারেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:২৩ এএম

প্রতিপক্ষের ডিফেন্ডারকে লাথি মেরে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইন্টার মিয়ামির উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। এতে করে এমএলএসের প্লে-অফের শেষ ম্যাচের আগে বড় এক ধাক্কা খেল মায়ামি।

প্লে-অফের দ্বিতীয় ম্যাচে এক অফ দ্য বল ইনসিডেন্টের কারণে সুয়ারেজকে নিষিদ্ধ করেছে মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি। ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের ৭১তম মিনিটে ডিফেন্ডার অ্যান্ডি নোহারকে লাথি মারেন উরুগুয়ের ফরোয়ার্ড।

আরও পড়ুন : ১২২ বছরের পুরোনো রেকর্ডে ফিরলো আর্সেনাল

ম্যাচ চলাকালে অবশ্য ওই ঘটনার জন্য কোনো কার্ড দেখাননি রেফারি। এমনকি ফাউলও ধরা হয়নি। তবে নিয়ম অনুযায়ী, এমন ক্ষেত্রে ম্যাচের পরেও এমএলএস ডিসিপ্লিনারি কমিটি যথাযথ শাস্তির ব্যবস্থা নিতে পারে।

ওই ম্যাচ ২-১ গোলে হেরে গিয়েছিল মায়ামি। প্রথম ম্যাচে ৩-১ গোলে জেতায় তৃতীয় ম্যাচ খেলার প্রয়োজন হচ্ছে। কোনো দল প্রথম দুইটিতে জয় লাভ করলে তৃতীয় ম্যাচটি খেলার দরকার আর হয় না। আগামী ৯ নভেম্বর শিরোপা লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে প্লে-অফের তৃতীয় রাউন্ডে ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি।

আরও পড়ুন : দেশের ক্রীড়াঙ্গন থেকে বিএনপির প্রার্থী যারা

এর আগে, লিগ কাপ ফাইনালের পর প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের একজনকে থুতু দেওয়ার অপরাধে গত সেপ্টেম্বরে সুয়ারেজকে তিন ম্যাচে নিষিদ্ধ করেছিল এমএলএস। এছাড়া, লিগস কাপ আয়োজক কমিটি তাকে নিষিদ্ধ করেছিল ছয় ম্যাচে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft