মহেশখালীতে অস্ত্রসহ আটক ১
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:১২ পিএম

কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৩টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন পানিরছড়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

আরও পড়ুন : পাসপোর্ট করতে এসে আটক দুই রোহিঙ্গা নারী

জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কক্সবাজার   মহেশখালী   কোস্টগার্ড   অভিযান   আগ্নেয়াস্ত্র   সন্ত্রাসী   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft