পাঁচবিবিতে মহিপুর ভাসানী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:৪৪ পিএম

‎জয়পুরহাটের পাঁচবিবিতে মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ- ২০২৫ আজ মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক।

সহকারী শিক্ষক কামরুজ্জামান মন্ডলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির রাখেন,আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু।

আরও পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক সিরাজুল ইসলাম, উচিৎপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ ও সাদ্দাম হোসেন প্রমূখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন,রফিকুল ইসলাম নান্টু ও শ্রীমতি চন্দনা রানী দাস।

‎এ সমাবেশে বিদ্যালয়ের ৫৩ জন এস এস সি শিক্ষার্থীর প্রি টেস্ট পরীক্ষার ফলাফলের সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন : সিরাজগঞ্জে জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

‎প্রধান শিক্ষক এনামুল হক জানান, এই অভিভাবক সমাবেশে ৫৩ জন এসএসসি পরীক্ষার্থীর প্রি টেস্ট পরীক্ষার মার্কশিট প্রদান করা হয়েছে। আমরা তাদের সাফল্য কামনা করি।

উল্লেখ্য, বিদ্যালয়ে মেয়েদের কমনরুমে ফ্রি-স্বাস্থ্য সুরক্ষায় একটি আধুনিক মানের হাইজিন কর্নার স্থাপন করা হয়েছে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft