প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুরের মোহন মিয়া উচ্চ বিদয়ালয়ের সহকারী শিক্ষক (গণিত) -এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
সোমবার (০৩ নভেম্বর) দুপুর ২টায় মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের চত্বরে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহন মিয়া উচ্চ বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও ফরিদপুর সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
এসময় মোহন মিয়া উচ্চ বিদয়ালয়ের সহকারি শিক্ষক মোস্তফা হোসেন, সহকারি শিক্ষক ওয়াহিদুজ্জামান, সহকারি শিক্ষক এম. ফরহাদ মিয়া, সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারি শিক্ষক আলি আহসান মুজাহিদ ফিরোজ হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিভিত্তিক পর্যায়ে মোঃ ইউসুফ আলী কে ফুলের শুভেচ্ছা বিনিময় ও সম্মাননায় ভূষিত করেন। এছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকে মোঃ ইউসুফ আলী কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নানা আয়োজনের মধ্যে দিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।
জ/উ