ভবনের নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি ও দক্ষতায় জোর দিচ্ছে সরকার : গণপূর্ত উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১২:১৫ পিএম

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ভবন সংক্রান্ত দূর্যোগের ঝূঁকি প্রশমনে শুধু আইনের প্রয়োগ নয়, একই সাথে পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল প্রযুক্তি এবং নির্মাণ সামগ্রির গুনগত মাান নিশ্চিত করতে জোর দিচ্ছে সরকার।

সোমবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ভূমিকম্প ও অগ্নি ঝূঁকি প্রশমনে সচেতনতা বৃদ্ধি বিষয়ক আয়োজিত সেমিনারে এ কথা জানান তিনি।

আরও পড়ুন : সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী আর নেই

তিনি বলেন, ভবন নির্মাণ এবং অনুমোদনের ক্ষেত্রে এ চারটি বিষয় নিশ্চিত করা গেলে ভবিষ্যতের প্রতিটি ভবন হবে নিরাপদ ও পরিবেশবান্ধব।

নিরাপদ ভবন নির্মানে একটি আর্বান ডিজাস্টার ল্যাব গঠনের প্রস্তাব দেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম৷ প্রকৌশলীরা বলেন, গুণগত ডিজাইন, অনুমোদন, নির্মাণ তদারকি থাকতে হবে৷ কনসালটেন্টদের জবাবদিহিতা নিশ্চিতের কথা বলেন প্রকৌশলীরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গৃহায়ণ   গণপূর্ত   উপদেষ্টা   আদিলুর রহমান খান   দূর্যোগ   আইন   প্রযুক্তি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft