ডিএমপি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে ৩য় দিনের সাক্ষ্যগ্রহণ আজ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১২:১৯ পিএম

জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরার নিমার্ণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে ৩য় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ হবে।

আরও পড়ুন : হানিফসহ ৪ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা

এর আগে, প্রথম ও দ্বিতীয় দিন সাক্ষ্য দেন গুলিবিদ্ধ আমির হোসেন ও বাসিত খান মুসার বাবা মুস্তাফিজুর রহমান। এর আগে সাক্ষ্যগ্রহণে আমির হোসেন আন্দোলন চলাকালীন সময়ে নিজের গুলিবিদ্ধ হওয়ার নির্মম বর্ননা তুলে ধরেন। বলেন, গুলির ভয়ে তিনি নির্মাণাধীন ভবনের ছাদের ওপর উঠেছিলেন। কিন্তু তিনজন পুলিশ তার পিছু নিয়ে পরপর দুই দফায় তাকে ৬ রাউন্ড গুলি করেন।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ৪ নভেম্বর

গুলিবিদ্ধ হওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন আমির হোসেন। এদিকে, গুলিবিদ্ধ মুসার বাবা জবানবন্দিতে বলেন, তার চোখের সামনেই ছেলেকে ও মাকে গুলিবিদ্ধ হতে দেখেন তিনি। এ ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি চান তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জুলাই অভ্যুত্থান   রাজধানী   রামপুরা   আমির হোসেন   ডিএমপি কমিশনার   হাবিবুর রহমান   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft