সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী আর নেই
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১২:০৮ পিএম

সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। সোমবার সকালে সরকারি তথ্যবিবরণীতে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে কামাল সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে শেষ শয্যায় শায়িত করা হবে। কামাল উদ্দিন সিদ্দিকী ১৯৪৫ সালে জন্ম নেন। মোনাশ বিশ্ববিদ্যালয়ের এই ফ্যাকাল্টি মেম্বার ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বৈঠকে উপদেষ্টা পরিষদ

কামাল সিদ্দিকী ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাতিসংঘের শিশু অধিকার কমিটির নির্বাচনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত হন এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

কামাল সিদ্দিকী মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের উপসচিব নিযুক্ত হন। স্থানীয় সরকার, অর্থনীতি, ভূমি ও নগরায়ণসহ নানা বিষয় নিয়ে তার একাধিক বই আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের স্থানীয় সরকার, বাংলাদেশে স্থানীয় শাসন: প্রধান সমস্যা এবং প্রধান চ্যালেঞ্জ, দক্ষিণ এশিয়ায় ভূমি ব্যবস্থাপনা: একটি তুলনামূলক গবেষণা, বাংলাদেশে ভূমি সংস্কারের রাজনৈতিক অর্থনীতি ইত্যাদি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাবেক মুখ্য সচিব   বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী   রাজধানী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft