সীতাকুণ্ড ডিগ্রি কলেজে এডহক কমিটি পুনর্গঠন
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ২:৫১ পিএম

সীতাকুণ্ড পৌরসদরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাচীনতম বিদ্যাপীঠ সীতাকুণ্ড ডিগ্রি কলেজে নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম-মহাসচিব লায়ন মো. আসলাম  চৌধুরী সভাপতি মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ এডহক কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয় গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভূক্ত  কলেজ সমূহের  গভর্নিং বডি (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি ইউএনওর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে মো. আসলাম চৌধুরীকে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন : তমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত সেই বিজিবি সদস্যের মৃত্যু

পুনর্গঠিত এডহক কমিটির অবশিষ্ট মেয়াদকাল  ২০২৬ খিস্টাব্দের ১৩ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে কমিটিকে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোনও সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

৪সদস্যবিশিষ্ট এডহক কমিটিতে পুনরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও চবি সীতাকুণ্ড ছাত্র সমিতির বর্তমান উপদেষ্টা মো. বখতিয়ার উদ্দিনকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে। এছাড়া অন্য সদস্যরা হলেন -সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম ও প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সীতাকুণ্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft