বেনাপোলে ৮ লাখ টাকার আমদানি নিষিদ্ধ হোমিও ওষুধ জব্দ
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:৪৮ পিএম

যশোরের শার্শা উপজেলার বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৮ লাখ ৮ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ হোমিও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (০১ নভেম্বর) সকালে যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ তথ্য জানান।

আরও পড়ুন : শার্শায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আহম্মদ আলী শাহীনকে শোকজ

তিনি জানান, গোপন সংবাদে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধের একটি চালান জব্দ করে বিজিবি। জব্দকৃত ওষুধের মূল্য ৮ লাখ ৮ আট হাজার টাকা।

এ সময় কোনো চোরাকারবারীকে আটক করা যায়নি বলে জানান অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft