নাটোরের বাগাতিপাড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৩:৫৩ পিএম

“তারেক জিয়ার মনোবল-জাতীয়তাবাদী যুবদল” এই স্লোগানকে ধারণ করে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায়  লালপুর-বাগাতিপাড়া (নাটোর-১) আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষ থেকে উপজেলার ২নং জামনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন যুবদলের আয়োজনে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে ৪৭ পাউন্ড ওজনের বিশাল কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন নেতাকর্মীরা।

আরও পড়ুন : পাঁচবিবিতে জাকের পার্টির নির্বাচনী জনসভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং জামনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. হাফিজুর রহমান, জামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষে হোক”-এই প্রত্যয়ে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করছে।

শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন নেতাকর্মীরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft