লালমনিরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:২৭ এএম

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে গোশালা বাজার সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির হামার বাড়ী কার্যালয় এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এবং নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন করে জাতীয় উন্নয়নে কাজ করবে। এতে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

আরও পড়ুন : দিনাজপুরে শেখ হাসিনাসহ ৫১৮ জনের বিরুদ্ধে মামলা

বক্তারা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো অভাব থাকবে না। তারা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেন কোনো স্বৈরাচারের দোসর ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান (ভিপি) আনিছের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক লিমন প্রমুখ বক্তব্য দেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়তাবাদী যুবদল   লালমনিরহাট   বর্ণাঢ্য র‌্যালি     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft