সাগরে লঘুচাপ: ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অপেক্ষাকৃত কম
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:২০ পিএম

দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় শুক্রবার (২৩ অক্টোবর) একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এ লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত

ফেসবুক পোস্টে পলাশ লেখেন, দক্ষিণ বঙ্গপোসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে শুক্রবার (২৪ অক্টোবর)। এ লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। এ লঘুচাপটি আগামী ২৭/২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করার আশঙ্কা করা যাচ্ছে। এ লঘুচাপটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসার সম্ভাবনা খুবই কম।

তিনি আরও লেখেন, লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া মেঘের কারণে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে।

শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যার মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তবে প্রাথমিকভাবে এর তেমন কোনো প্রভাব দেশের ওপর পড়বে না।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, এ সম্ভাব্য লঘুচাপটিও ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর দিকে যেতে পারে। তবে স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ আকারে আমাদের দেশের দিকে আসতে পারে।

তিনি আরও জানান, আগামী ২৯ অক্টোবরের দিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   আবহাওয়া   আবহাওয়া অধিদপ্তর   লঘুচাপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft