কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৫:১৮ পিএম

কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। আজ শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে এ নির্দেশ দিয়েছেন। আগামী রবিবার (২৬ অক্টোকর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন

এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে। যদিও বিমানবন্দরটির প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবন নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।

এরও আগে ২০২১ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধন করেছিলেন, যার কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। মূলত এটিই এখন দেশের দীর্ঘতম রানওয়ে, যা বিমানবন্দরটির আন্তর্জাতিক রূপের জন্য অপরিহার্য ছিল।

এ মাসেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক বিমানের ফ্লাইট শুরুর ঘোষণাও দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি বলেছিলেন, একটি আন্তর্জাতিক ফ্লাইট দিয়েই যাত্রা শুরু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের। পরবর্তীতে ধাপে ধাপে যুক্ত হবে আরও ফ্লাইট।

ইভিএম বাতিল, ‘না ভোট’ ফিরল: প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানিয়েছিল, প্রথম পর্যায়ে কক্সবাজার–ঢাকা–কলকাতা–কক্সবাজার রুটে সপ্তাহে একটি ফ্লাইট চালুর পরিকল্পনা ছিল। পরবর্তী সময়ে যাত্রী চাহিদা বিবেচনায় ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানোর চিন্তা ছিল।

এসব প্রস্তুতির ভেতরে আপাতত কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাকিত মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে জানা যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   কক্সবাজার   প্রজ্ঞাপন   বেসামরিক বিমান পরিবহন   পর্যটন মন্ত্রণালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft