এইচএসসিতে জিপিএ–৫ পেয়েছে দৈনিক জবাবদিহি শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক শামীম কন্যা এশা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৫:০৭ পিএম

শ্রীমঙ্গলের প্রবীণ সাংবাদিক দৈনিক জবাবদিহি শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীমের মেয়ে সাদিয়া ইসলাম এশা এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সে শ্রীমঙ্গল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী।

ফলাফল প্রকাশের পর এশার এ সাফল্যে পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও গর্বের ছোঁয়া লেগেছে।

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

শিক্ষকরা জানান, অধ্যবসায়, মেধা ও মনোযোগের মাধ্যমে এশা নিজেকে অন্যদের জন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ভবিষ্যতে এশা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রাখতে চায়। কন্যার এমন কৃতিত্বে গর্বিত পিতা সাংবাদিক শামসুল ইসলাম শামীম বলেন, এশা ছোটবেলা থেকেই অধ্যবসায়ী ও স্বপ্নবান। তার এই সাফল্য শুধু আমাদের পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্যও অনুপ্রেরণার।”

আশুলিয়ায় প্রসূতি শ্রমিকের মৃত্যুর ঘটনায় আজও বিক্ষোভ

এশার এই সাফল্যে স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

উল্লেখ্য, এশা শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ–৫ অর্জন করেছিল। তার বাব দৈনিক জবাবদিহি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি, মা একজন গৃহিণী। তিন বোনের মধ্যে এশা মেজো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   মৌলভীবাজার   এইচএসসি   জিপিএ–৫  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft