পূজার দিনগুলোয় মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে : অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৫:৪০ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দুর্গাপূজা নিয়ে তিনি অনুভূতির কথা জানিয়েছেন সমকালকে। অপু বিশ্বাস জানান, পূজার দিনগুলোয় মা-বাবাকেই সবচেয়ে বেশি মনে পড়ে তার।

এবারের দুর্গোৎসব ঢাকাতেই উদযাপন করেছেন জানিয়ে অপু বলেন, কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল না। দাদা-বউদির সঙ্গে বাসায় সময় কাটিয়েছি। এ বছর ঘরোয়াভাবেই পূজা উদযাপন করেছি। এ উৎসবে এখন কোথাও যেতে মন চায় না। পূজার দিনগুলোয় মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তারা বেঁচে নেই। তাদের অভাব কোনোদিন পূরণ হবে না। প্রতিদিনই তাদের মিস করি। তবে পূজায় আরও বেশি কষ্ট লাগে।

শৈশবের স্মৃতি মনে করে অপু বলেন, বগুড়াতেই আমার বেড়ে ওঠা। ছোটবেলায় সেখানেই পূজার দিনগুলো কাটত আনন্দে। বাবা, কাকা, মা এবং আরও অনেক আত্মীয়স্বজন থাকতেন। পূজার এ সময়টায় সবাই একত্র হতেন। তখন আমাদের বাড়ি উৎসবে মুখর হয়ে উঠত।

পূজা মানেই নতুন পোশাক। সেই গল্পও শোনান অপু বিশ্বাস। বলেন, নতুন জামা পরে ভোরবেলা প্রতিমা দেখতে যাওয়া, মায়ের ভোগের খাবার, সবার সঙ্গে মিলে হৈ-হুল্লোড়- সবকিছু মিলে রঙিন হয়ে উঠত পূজা।

দুর্গোৎসবের খানাপিনা নিয়ে অভিনেত্রী বলেন, বাসায় বসে পূজায় টুকটাক রান্নার চেষ্টা করি। নিরামিষ রান্না মায়ের (শেফালি বিশ্বাস) কাছ থেকে শেখা। মায়ের সব রান্নাই আমার প্রিয়। তবে বেশি মনে পড়ে মায়ের হাতে মাখা চচ্চড়ি, পাঁচমিশালি সবজি আর আলুর দমের কথা। মা এ খাবারগুলো অন্য রকমভাবে রাঁধতেন। প্রতিটি রান্নার উপাদানের নিজস্ব একটা স্বাদ রয়েছে। পূজার খাবারের মধ্যে আমার প্রিয় মহাষ্টমীর ভোগের থালা। ভোগের থালা মানেই খিচুড়ি, লাবড়া আর নানা পদের ভাজা। ওই খাবার অমৃত বলে মনে হয়।

জ/উ
বাংলাদেশের পূজায় কলকাতার মতো আলাদা রূপ নেই: জয়া আহসান

বাংলাদেশের পূজায় কলকাতার মতো আলাদা রূপ নেই: জয়া আহসান

জয়া আহসান নামটির সঙ্গে জড়িয়ে আছে দুই বাংলার টান। জন্মভূমি বাংলাদেশ আর পেশাগত জীবন কলকাতার
দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন সোনম কাপুর

দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন সোনম কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর আবারও মাতৃত্বের আনন্দ উপভোগ করতে যাচ্ছেন। সূত্রে জানা গেছে, সোনম
নতুন চমক দিতে তৈরি ‘অ্যানিমেল’ সিনেমার তৃপ্তি

নতুন চমক দিতে তৈরি ‘অ্যানিমেল’ সিনেমার তৃপ্তি

বলিউডপ্রেমীদের জন্য আসছে বড় চমক। হিন্দি সিনেমার নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা ‘অ্যানিমেল’খ্যাত তৃপ্তি দিমরি এবার
ভালো কিছু সহজে আসে না, সংগ্রাম করতে হয় : ভাবনা

ভালো কিছু সহজে আসে না, সংগ্রাম করতে হয় : ভাবনা

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। নাটক ও সিনেমা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft