বাংলাদেশের পূজায় কলকাতার মতো আলাদা রূপ নেই: জয়া আহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১০:২১ পিএম

জয়া আহসান নামটির সঙ্গে জড়িয়ে আছে দুই বাংলার টান। জন্মভূমি বাংলাদেশ আর পেশাগত জীবন কলকাতার সঙ্গে তার মনের গভীর সম্পর্ক রয়েছে। তাই এ বছরের দুর্গাপূজা কাটাচ্ছেন কলকাতায়।

জয়া বলেন, ‘কলকাতার পূজা দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা- সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও হয়েছে।’

কলকাতার কয়েকটি দিন কাটিয়ে এবার তিনি দেশে ফিরেছেন। নবমীর সকালেই পৌঁছেছেন নিজের বাড়িতে, যেখানে বাংলাদেশের পূজা আয়োজনও যথেষ্ট উৎসবমুখর। বিশাল মণ্ডপ, সাজানো প্রতিমা আর দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে চারপাশ। জয়া জানিয়েছেন, ঢাকার পূজায় যোগ দেওয়ার জন্যই কলকাতা থেকে দেশে ফেরার তড়িঘড়ি।

দু’দেশের পূজার পার্থক্য নিয়ে জয়া বলেন, ‘হ্যাঁ, কিছুটা তো আলাদা। বাংলাদেশেও বড় আকারের পূজা হয়, খাওয়া-দাওয়ার আয়োজনও থাকে। তবে কলকাতার মতো আলাদা রূপ নেই।’

তবে ঢাকায় ফেরার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে জয়া জানালেন, এবারের কলকাতায় যাওয়া দীর্ঘ বিরতি হবে। মাত্র কয়েক দিনের মধ্যেই ফের কলকাতায় ফিরে যাবেন, অর্থাৎ বিজয়ার কোলাকুলি ও মিষ্টিমুখ এবার কলকাতাতেই।

জ/উ
নতুন চমক দিতে তৈরি ‘অ্যানিমেল’ সিনেমার তৃপ্তি

নতুন চমক দিতে তৈরি ‘অ্যানিমেল’ সিনেমার তৃপ্তি

বলিউডপ্রেমীদের জন্য আসছে বড় চমক। হিন্দি সিনেমার নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা ‘অ্যানিমেল’খ্যাত তৃপ্তি দিমরি এবার
ভালো কিছু সহজে আসে না, সংগ্রাম করতে হয় : ভাবনা

ভালো কিছু সহজে আসে না, সংগ্রাম করতে হয় : ভাবনা

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। নাটক ও সিনেমা
ফিল্মফেয়ারের মঞ্চে ফিরছেন শাহরুখ খান

ফিল্মফেয়ারের মঞ্চে ফিরছেন শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান ২০০৮ সালের পর আবারও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে উপস্থাপক হিসেবে ফিরছেন তিনি।
গাজায় গণহত্যা নিয়ে মুখ খুললেন জেনিফার লরেন্স

গাজায় গণহত্যা নিয়ে মুখ খুললেন জেনিফার লরেন্স

এ বছরের অন্যান্য চলচ্চিত্র উৎসবের মতো সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও (৭৩তম আসর) গুরুত্ব পেল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft