দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন সোনম কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১০:১৪ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর আবারও মাতৃত্বের আনন্দ উপভোগ করতে যাচ্ছেন। সূত্রে জানা গেছে, সোনম কাপুর এবং তার স্বামী আনন্দ আহুজা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। দম্পতি ২০১৮ সালের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর তাদের প্রথম সন্তান ভায়ু কাপুর আহুজা ২০২২ সালের আগস্টে জন্মগ্রহণ করে।

সোনম-আনন্দ আহুজা দম্পতির ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে বলেন, “সোনম এখন গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন। তার মা হতে যাওয়ার খবরে দুই পরিবারেই অপার আনন্দ বিরাজ করছে। খুব শিগগির এই সুখবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এই দম্পতি।”

প্রথমবার গর্ভাবস্থায় সোনম কাপুর চমৎকার ফটোশুট করেছিলেন, যেখানে আবু জানি সন্দীপ খোসলার পোশাক পরে মাতৃত্বকালীন ফ্যাশনকে নতুন এক মাত্রা দিয়েছিলেন। অনন্য স্টাইলের জন্য সুপরিচিত সোনম বরাবরই ফ্যাশনের নতুন মানদণ্ড স্থাপন করে এসেছেন। এবারো তার মাতৃত্বকালীন সাজ-পোশাক কেমন হবে তা দেখার জন্য উদগ্রীব তার ভক্ত-অনুরাগীরা।

প্রসঙ্গত, প্রথম সন্তান জন্মের পর দুই বছরের বিরতি নিয়ে ২০২৩ সালে ‘ব্লাইন্ড’ সিনেমায় অভিনয় করেন সোনম কাপুর। এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এরপর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি এই অভিনেত্রী।

জ/উ
নতুন চমক দিতে তৈরি ‘অ্যানিমেল’ সিনেমার তৃপ্তি

নতুন চমক দিতে তৈরি ‘অ্যানিমেল’ সিনেমার তৃপ্তি

বলিউডপ্রেমীদের জন্য আসছে বড় চমক। হিন্দি সিনেমার নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা ‘অ্যানিমেল’খ্যাত তৃপ্তি দিমরি এবার
ভালো কিছু সহজে আসে না, সংগ্রাম করতে হয় : ভাবনা

ভালো কিছু সহজে আসে না, সংগ্রাম করতে হয় : ভাবনা

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। নাটক ও সিনেমা
ফিল্মফেয়ারের মঞ্চে ফিরছেন শাহরুখ খান

ফিল্মফেয়ারের মঞ্চে ফিরছেন শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান ২০০৮ সালের পর আবারও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে উপস্থাপক হিসেবে ফিরছেন তিনি।
গাজায় গণহত্যা নিয়ে মুখ খুললেন জেনিফার লরেন্স

গাজায় গণহত্যা নিয়ে মুখ খুললেন জেনিফার লরেন্স

এ বছরের অন্যান্য চলচ্চিত্র উৎসবের মতো সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও (৭৩তম আসর) গুরুত্ব পেল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft