ফিল্মফেয়ারের মঞ্চে ফিরছেন শাহরুখ খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৭:১৯ পিএম

বলিউড সুপারস্টার শাহরুখ খান ২০০৮ সালের পর আবারও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে উপস্থাপক হিসেবে ফিরছেন তিনি। ৭০তম এডিশন অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর, গুজরাটের আহমেদাবাদে। এবার শাহরুখ খানের সঙ্গে অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকবেন অভিনেতা মানীশ পল এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহর।

ফিল্মফেয়ার তাদের ইনস্টাগ্রামে শাহরুখ খানের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সুপারস্টার’, ‘আইকন’, ‘এনিগমা’।

গাজায় গণহত্যা নিয়ে মুখ খুললেন জেনিফার লরেন্স

শাহরুখ খান এর আগে ২০০৩ ও ২০০৪ সালে সাইফ আলি খান, ২০০৭ সালে করণ জোহরের সঙ্গে এবং ২০০৮ সালে শেষবার সইফ, করণ ও বিদ্যা বালানের সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন।

ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভয় পান মেহজাবীন

এবার ফিল্মফেয়ার প্রথমবার গুজরাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুজরাট ট্যুরিজম করপোরেশন এবং ওয়ার্ল্ডওয়াইড মিডিয়ার সমঝোতা চুক্তির মাধ্যমে এটি সম্ভব হয়েছে। অনুষ্ঠানটি রাজ্যের চলচ্চিত্র শিল্পে ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   বলিউড   শাহরুখ খান   ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft