ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভয় পান মেহজাবীন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৬ পিএম

ছোট পর্দা থেকে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেন ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার নিয়ে।

মেহজাবীন বলেন, ভবিষ্যৎ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে তিনি ভীত। ‘আমি বেশি বেশি কথা বলব, অনেক কিছু বলব, এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, এটা করব-এগুলো সব পরিকল্পনা এবং ফিউচার।

আজ এখান থেকে বের হয়ে আমি রাস্তাতেই মারা যেতে পারি। আমরা জানি না আসলে কী হবে। তো, অনেক লম্বা বা অনেক দূরের চিন্তাভাবনা আসলে আমি করতে অনেক ভয় পাই এবং করতে চাইও না।’

অভিনেত্রী বিশ্বাস করেন, একজন শিল্পীর প্রকৃত পরিচয় তার কাজই তুলে ধরে। তিনি বলেন, কতটুকু ভালো করেছি, না করেছি-এগুলো একেবারেই আলাদা আলোচনা। কিন্তু আমার কাজই কথা বলুক। তবে বড় পর্দায় কাজ নিয়ে তার আগ্রহ প্রবল। মেহজাবীন জানান, সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও সিনেমা করব। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগে-আমি তো কাজ করতেই চাই।

নতুন কাজের ঘোষণা না দেওয়ার বিষয়ে দর্শকদের ক্ষোভের কথাও স্বীকার করেছেন অভিনেত্রী। তিনি জানান, “আপনারা মাঝে মাঝে মন খারাপ করেন, ‘মেহজাবীন কিছু বলছেন না, আর্টিস্টরা এখন সবকিছু লুকায়।’ কিন্তু ব্যাপারটা তা না। আসলে এর পেছনে রয়েছে কন্ট্রাকচুয়াল বাইন্ডিংস। যে কোনো কাজে অনবোর্ড হলেই সবার আগে প্রযোজনা সংস্থা একটি স্বাক্ষর নেয়, যেখানে শর্ত থাকে প্রোডাকশন হাউসই প্রথম ঘোষণার কাজটি করবে। তারা একটি সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি সেট করে কবে কী বলতে হবে, কবে কী রিলিজ হবে।’

জ/উ
ছয় বছর পর বড় পর্দায় ফিরছেন পপি

ছয় বছর পর বড় পর্দায় ফিরছেন পপি

আড়াল ভেঙে চলতি বছর প্রকাশ্যে আসেন চিত্রনায়িকা পপি। তবে অভিনয় নয়, পারিবারিক দ্বন্দ্বের জেরে তাঁর
লেহেঙ্গা-গহনায় দ্যুতি ছড়ালেন পরীমণি

লেহেঙ্গা-গহনায় দ্যুতি ছড়ালেন পরীমণি

আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে থাকেন বেশ সরব, প্রায়ই নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন
মুখার্জি বাড়ির দুর্গাপূজায় রানি-কাজল

মুখার্জি বাড়ির দুর্গাপূজায় রানি-কাজল

মুম্বাই কাঁপাচ্ছে মুখার্জি বাড়ির দুর্গাপূজার আমেজ। পঞ্চমীর সন্ধ্যায় দুর্গা প্রতিমার মুখ উন্মোচনের মুহূর্তেই জমে উঠল
নায়িকা নয়, অন্য পরিচয়ে ফিরছেন পপি

নায়িকা নয়, অন্য পরিচয়ে ফিরছেন পপি

অনেক দিন ধরেই অভিনয়ে পপি। আমঝে আড়ালে চলে যান। স্বামী সন্তানজনিত সংবাদ এবং মায়ের সঙ্গে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহজাবীন চৌধুরী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft