জঙ্গি নাটকের বিচার করতে সরকার বদ্ধপরিকর : শিক্ষা উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:৫৩ পিএম

জঙ্গি নাটকের বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বুধবার দুপুরে সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘অতীতে ধর্মীয় বিশ্বাসের কারণে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। মানুষের পোশাকের কারণে, তারা নাগরিক মর্যাদা নিয়ে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে চলাচল করবেন- সেটি করতে পারেননি। আমরা জানি এখানে কীভাবে জঙ্গি নাটক সাজানো হয়েছে। এদের (যারা জঙ্গি নাটক সাজিয়েছেন) বিচার করার জন্য সরকার বদ্ধপরিকর।’

শাপলা গণহত্যাকান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিজে বলতে পারি- শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল সরকার সেটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সেইসাথে যারা নিজেদের বুদ্ধিজীবী মনে করেন, তাদের বিরাট একটা অংশ নীরব ছিলেন। নীরব থাকার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা বৈধতা দিয়েছিলেন। ইতিহাসকে মুছে ফেলার পরিকল্পনা ছিল। সত্যকে ধামাচাপা দেওয়া যায় না।’

সরকারি মাদরাসা-ই আলিয়া, ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

জ/উ
প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: তারেক রহমান

প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: তারেক রহমান

হিন্দু ধর্মাবলম্বীদের ‘দুর্গাপূজা ও বিজয়া দশমী’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার
বিশ্বের যেখানেই থাকুন, ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি

বিশ্বের যেখানেই থাকুন, ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিশ্বের যেখানেই থাকুন না কেন,
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে : মির্জা আব্বাস

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, কিন্তু কেউ কিছু
আগামী বছরের শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি কর্মচারীরা

আগামী বছরের শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি কর্মচারীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft