কূটনৈতিক প্রশিক্ষণে বাংলাদেশ-ওমানের মধ্যে সমঝোতা সই
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৬ পিএম

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আলবুসাইদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে উভয় নেতা বাংলাদেশ ও ওমানের মধ্যে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন।

দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাত লাখ বাংলাদেশি কর্মীকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান এবং তাদের চাহিদার ভিত্তিতে আরও কর্মী নিয়োগের অনুরোধ করেন।

সাক্ষাৎ শেষে দুই মন্ত্রী কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সমঝোতা স্মারকটি সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং দক্ষতা বিনিময়ে সহযোগিতা বাড়াবে বলে আশা করা হচ্ছে, যা আগামী দিনে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে আরও শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবে।

জ/দি
দুর্নীতি প্রতিরোধে নতুন পাঁচ বছরের কর্মপরিকল্পনা

দুর্নীতি প্রতিরোধে নতুন পাঁচ বছরের কর্মপরিকল্পনা

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করতে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর
এবার সোনার দামের সঙ্গে রেকর্ড ভাঙল রুপাও

এবার সোনার দামের সঙ্গে রেকর্ড ভাঙল রুপাও

সোনার দামের লাগাম যেন টানাই যাচ্ছে না। লাফিয়ে বাড়ছে মূল্যবান এই ধাতুটির দাম। মাত্র ২৪
২২ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা

২২ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা

প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে চলতি সেপ্টেম্বর মাসেও। এ মাসের প্রথম ২২ দিনে দেশে
প্রতিদিন রেমিট্যান্স আসছে ৯৫ মিলিয়ন ডলার

প্রতিদিন রেমিট্যান্স আসছে ৯৫ মিলিয়ন ডলার

প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে চলতি সেপ্টেম্বর মাসেও। এই মাসের প্রথম ২২ দিনে ২০৯

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নিউইয়র্ক   জাতিসংঘ   বাংলাদেশ   ওমান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft