এবার সোনার দামের সঙ্গে রেকর্ড ভাঙল রুপাও
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৮ পিএম

সোনার দামের লাগাম যেন টানাই যাচ্ছে না। লাফিয়ে বাড়ছে মূল্যবান এই ধাতুটির দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ফের রেকর্ড ছাড়াল প্রতি ভরির দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) গতকালের (২২ সেপ্টেম্বরের) দর সংশোধনে ভরিতে সোনার দাম ১ হাজার ৮৮৯ টাকা বেড়ে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকায় দাঁড়ায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। কিন্ত মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ফের মূল্যবান এই ধাতুটির দাম ৩ হাজার ৬৬৩ টাকা বেড়ে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকায় দাঁড়িয়ে, এটি যেকোনো সময়ের জন্য রেকর্ড। এমনকি এদিন রুপার দাম বেড়েও রেকর্ড ছাড়িয়েছে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের এ ঘোষণা দেওয়া হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা।

এদিন রুপার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতিভরির দাম তিন হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেটের দাম ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর এই দাও ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। তবে ওইদিন রুপার দাম অপরিবর্তিত থাকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft