দুদক-টিআইবি সমঝোতা স্মারক
দুর্নীতি প্রতিরোধে নতুন পাঁচ বছরের কর্মপরিকল্পনা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৫ পিএম আপডেট: ২৪.০৯.২০২৫ ২:৫১ পিএম

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করতে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয়ে ওই সমঝোতা স্মারক সই হয়। দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। 

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, সচিব মোহাম্মদ খালেদ রহীমসহ দুদক ও টিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা, পদ্ধতিগত উৎকর্ষ এবং নৈতিকতার মানোন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, জনসম্পৃক্ততা, অধিপরামর্শ ও প্রচারাভিযান পরিচালনার পাশাপাশি যৌথ উদ্যোগে গবেষণা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে। 

এর আগে, দুদক ও টিআইবি পারস্পরিক সহযোগিতার জন্য ২০১৫ সালের ২৫ মে দুই বছর মেয়াদি সমঝোতা স্মারক সম্পাদন করেছিল। পরে ২০১৭ সালের ৫ জুন দুই বছর চার মাস মেয়াদি, ২০১৯ সালের ৭ অক্টোবর তিন বছর মেয়াদি এবং ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর তিন বছর মেয়াদি চার দফায় সমঝোতা স্মারক সম্পাদিত হয়। সেই ধারাবাহিকতায় আগামী ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর ২০৩০ পর্যন্ত পাঁচ বছর মেয়াদি ৫ম দফা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো। 

জ/দি
এবার সোনার দামের সঙ্গে রেকর্ড ভাঙল রুপাও

এবার সোনার দামের সঙ্গে রেকর্ড ভাঙল রুপাও

সোনার দামের লাগাম যেন টানাই যাচ্ছে না। লাফিয়ে বাড়ছে মূল্যবান এই ধাতুটির দাম। মাত্র ২৪
২২ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা

২২ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা

প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে চলতি সেপ্টেম্বর মাসেও। এ মাসের প্রথম ২২ দিনে দেশে
প্রতিদিন রেমিট্যান্স আসছে ৯৫ মিলিয়ন ডলার

প্রতিদিন রেমিট্যান্স আসছে ৯৫ মিলিয়ন ডলার

প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে চলতি সেপ্টেম্বর মাসেও। এই মাসের প্রথম ২২ দিনে ২০৯
জাহাজ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সাড়ে ৭ শতাংশ ভ্যাট স্থগিত

জাহাজ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সাড়ে ৭ শতাংশ ভ্যাট স্থগিত

উদ্যোক্তাদের জাহাজ খাতে বিনিয়োগে আগ্রহী করতে চলতি সাড়ে সাত শতাংশ ভ্যাট স্থগিত করেছে জাতীয় রাজস্ব

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দুর্নীতি দমন কমিশন (দুদক)   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft