ক্লাব ডি মাদ্রিদে যোগদানের প্রস্তাব পেলেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ এএম আপডেট: ২৫.০৯.২০২৫ ১২:১৪ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি এ আমন্ত্রণ জানান।

ক্লাব দে মাদ্রিদ হলো বিশ্বের বৃহত্তম ফোরাম যেখানে সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা জোরদার করা ও মানুষের কল্যাণ বৃদ্ধি করা হয়। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে দানিলো তুর্ক ক্ষুদ্রঋণ ক্ষেত্রে ড. ইউনূসের অগ্রণী কাজের প্রশংসা করে বলেন, এর বৈশ্বিক প্রভাব অসামান্য।

দানিলো তুর্ক প্রধান উপদেষ্টাকে বলেন, আপনি যদি আমাদের অনুষ্ঠানে অংশ নেন আমরা আনন্দিত হবো। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।

বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তুর্ক বলেন, এ আন্দোলন বিশ্বকে বিস্মিত করেছে। তিনি বিশ্বনেতাদের কাছে এমন রূপান্তরগুলোকে গভীরভাবে বোঝার গুরুত্বের ওপর জোর দেন। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা গড়ে তোলার প্রচেষ্টার প্রশংসা করেন।

এসময় প্রধান উপদেষ্টা তাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে চলমান গণতান্ত্রিক সংস্কারের অভিজ্ঞতা তিনি বিশ্বমঞ্চে ভাগ করতে আগ্রহী।

তিনি বলেন, আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা খুঁজে বের করছি। আমাদের মনোযোগ এই পথেই স্থির।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

জ/উ
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের মাঠে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনী থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার
বিশ্বকে নির্বাচন নিয়ে জানাবেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

বিশ্বকে নির্বাচন নিয়ে জানাবেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে অবহিত করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষাসৈনিক আহমদ রফিক

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষাসৈনিক আহমদ রফিক

হাসপাতালে চিকিৎসাধীন ভাষাসৈনিক ও গবেষক আহমদ রফিকের স্বাস্থ্য পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তিনি এখন ‘জীবন-মৃত্যুর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রধান উপদেষ্টা   অধ্যাপক মুহাম্মদ ইউনূস   ক্লাব দে মাদ্রিদ   স্লোভেনিয়া   দানিলো তুর্ক     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft