বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। এ সময় বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ, ব্যাংকিং খাতের সংস্কার এবং এশিয়াজুড়ে তরুণদের ক্রমবর্ধমান রাজনৈতিক সম্পৃক্ততাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের আলোচনা হয়।

স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া ডলার পুনরুদ্ধার নিয়েও আলোচনা করেন তারা।

নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

অজয় বঙ্গ গত ১৪ মাসে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ড. ইউনূস এই সংকটময় সময়ে বিশ্বব্যাংকের অবিচল সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চুরি হওয়া অর্থ উদ্ধারে ও চট্টগ্রাম বন্দর আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রমে বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই বন্দর লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে।’ তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি। চলুন, একসঙ্গে উন্নয়ন করি।’

বিশ্বকে নির্বাচন নিয়ে জানাবেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশ এবং ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এ বন্দর উন্নয়নের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হতে পারে বলেও বৈঠকে উল্লেখ করেন ড. ইউনূস।

ব্যাংক ও রাজস্ব খাতের শক্তিশালী সংস্কারের ওপর জোর দিয়ে অজয় বঙ্গ বলেন, ‘টেকসই ও উচ্চ প্রবৃদ্ধির অর্থনৈতিক উন্নয়নের জন্য এসব সংস্কার অপরিহার্য।’

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষাসৈনিক আহমদ রফিক

বৈঠকে উপস্থিত ছিলেন- জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   প্রধান উপদেষ্টা   জাতিসংঘ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft