শ্রীমঙ্গলে শ্মশানঘাটে ধরা পড়ল ১৪ ফুট লম্বা অজগর সাপ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪০ পিএম

শ্রীমঙ্গল জেটি রোডের দেবনাথ সম্প্রদায়ের শ্মশানে দেখা মিলল এক বিশাল আকৃতির অজগর সাপ। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দেবনাথ শ্মশান প্রাঙ্গণে কিছু লোক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। হঠাৎ তারা ঝোপঝাড়ের ভেতর নড়াচড়ার শব্দ শুনে এগিয়ে গেলে দেখতে পান একটি বিশাল অজগর সাপ। এ সাপটি দেখে আতঙ্কিত হয়ে শ্রমিকরা কাজ ফেলে দ্রুত সরে যান।

পরে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটির উপস্থিতি নিশ্চিত করেন। 

সজল দেব জানান, অজগরটির ওজন প্রায় ২৪ থেকে ২৫ কেজি এবং লম্বায় ১৪ ফুট।

পরবর্তীতে অজগরটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, আবাসস্থল ধ্বংস আর খাদ্য সংকটের কারণে এ ধরনের সাপ মাঝেমধ্যেই মানুষের বসত এলাকায় ঢুকে পড়ে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft