রাজবাড়ীর পাংশায় ইজিবাইক পানিতে পড়ে শিশুর মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম

রাজবাড়ী পাংশার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর গ্রামে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় ইজিবাইক (অটো) খাদের পানিতে পড়ে অটোতে থাকা আরিফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

নিহত আরিফ ওই ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের নিজাম প্রামানিকের ছেলে।

বাবা -মা ঢাকাতে চাকরি করায় সে পার্শ্ববর্তি তারাপুর গ্রামে নানা আমজাদ মণ্ডলের বাড়িতে থাকতো।

স্থানীয়দের সূত্রে জানা যায়, তারাপুর গোরস্থান সংলগ্ন শিশুটির নানা বাড়ির সামনে নানা আমজাদ প্রামানিকের একটি বিচেলী (খর) বিক্রয়কারি দোকান রয়েছে। 

গতকাল সোমবার সন্ধ্যার দিকে বাহাদুপুর থেকে হাবাসপুরগামী একটি অটো গাড়ি বিচেলী (খর) কেনার জন্য ওখানে এসে থামে। এসময় শিশুটি নানার দোকানেই ছিলো।

অটো চালক অটোর স্ট্রাট অফ করে চাবি রেখেই বিচেলী কিনতে ব্যাস্ত হয়ে পরে। এরই কোন এক ফাঁকে সকলের অগোচরে শিশুটি অটোতে উঠে স্ট্রাট দিলে অটোটি কয়েক গজ সামনে এগিয়ে রাস্তার পার্শ্ববর্তি খাদে গিয়ে উলটে পড়ে। 

অটো পড়ে যেতে দেখে চালকসহ স্থানীয়রা দ্রুত এসে অটোটি উদ্ধার করে। এসময় শিশুটিকে খুজে না পাওয়ায় সন্দেহ হলে স্থানীয়রা খাদের পানিতে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   রাজবাড়ী   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft