বিদেশে পাচারের টাকা দিয়ে ১০০ পদ্মা সেতু নির্মাণ করা যেত : মঈন খান
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৩ পিএম আপডেট: ২০.০৯.২০২৫ ৩:০৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত স্বৈরাচারী সরকার ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। বাংলাদেশের খেটে খাওয়া মানুষের এই টাকা বিদেশে পাচার হয়েছে। পদ্মা ব্রিজ তৈরি করতে শেখ হাসিনার সরকার বেশিরভাগ টাকার লুটপাট করে নিজেরা ভাগ করে নিয়েছেন। অথচ বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, এই টাকায় ১০০টি পদ্মা ব্রিজ নির্মাণ করা যেত। 

শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, শেখ হাসিনা সরকার বিগত ১৫ বছরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়েছেন। তবে একটি অপবাদ দিতে পারেননি যে, শহীদ প্রেসিডেন্ট দুর্নীতিবাজ এবং অসৎ মানুষ ছিলেন। আমাদের সমাজ দুর্নীতিমুক্ত করতে হবে। এটা যদি করতে না পারি তাহলে আমরা কখনোই বাংলাদেশকে উন্নত করতে পারব না। আমরা যত সংস্কার করি না কেন, যতক্ষণ আমরা সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে না পারবো। 

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন রাজনীতি মানুষের জীবনে কোনো আবেদন রাখবে না, যদি না সেই রাজনীতি মানুষের জীবনধারার ভাগ্য উন্নয়নে অবদান রাখতে পারে। এ দেশের দরিদ্র মানুষের যদি ভাগ্যের উন্নয়ন না হয়, তাদের অর্থনৈতিক উন্নয়ন না হয়, তারা যদি একটি সুন্দর জীবন নিয়ে গড়ে উঠতে না পারে, তাহলে এই রাজনীতি মূল্যহীন।

সংগঠনের সভাপতি এম ওয়াহিদ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ।

জ/উ
জামায়াতের আন্দোলনে সমর্থন নেই এনসিপির

জামায়াতের আন্দোলনে সমর্থন নেই এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি তার নিজস্ব রাজনৈতিক লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে এগিয়ে
সমাজের হতাশার মূল কারণ বিপ্লবী সংগঠনের অভাব: মির্জা ফখরুল

সমাজের হতাশার মূল কারণ বিপ্লবী সংগঠনের অভাব: মির্জা ফখরুল

বিপ্লবী সংগঠনের অভাব আজকের সমাজের হতাশার মূল কারণ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
সরকার পক্ষপাত করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইফতেখারুজ্জামান

সরকার পক্ষপাত করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইফতেখারুজ্জামান

নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করে, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য
ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের অর্জন: নাহিদ

ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের অর্জন: নাহিদ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা তাদের একটা অর্জন বলে উল্লেখ করেছেন জাতীয়

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   বিএনপি   স্থায়ী কমিটি   স্বৈরাচার   শেখ হাসিনা   অর্থনীতি ধ্বংস     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft