বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৮ পিএম আপডেট: ২০.০৯.২০২৫ ৯:৫৯ পিএম

বাংলাদেশিদের জন্য নতুন করে ভিসা জটিলতা তৈরি হলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এ। দেশটি ঘোষণা করেছে, বাংলাদেশসহ ৯টি দেশের জন্য পর্যটন ও কর্ম ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে। সম্প্রতি ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। শুধু বাংলাদেশ নয়, এই অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় আরও আটটি দেশ রয়েছে। সেসব দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। শুধু পর্যটন বা কর্ম ভিসাই নয়, ব্যবসায়িক উদ্দেশে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকেরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে এই নিষেধাজ্ঞার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো দেয়নি দেশটির সরকার।

এদিকে অভিবাসনবিরোধী পদক্ষেপের ধারাবাহিকতায় এবার এইচ-১বি ভিসার ওপরও নজর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন ভিসার বাৎসরিক ফি ১ হাজার ৫০০ ডলার থেকে এক লাফে বাড়িয়ে ১ লাখ ডলার করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সমান (১ ডলার সমান ১২০ টাকা হিসেবে)।

নিশ্চিতভাবেই ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুযায়ী অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণের উদ্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এইচ-১বি একটি বিশেষ ভিসা কর্মসূচি, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেয়। ২০০৪ সাল থেকে চালু এই কর্মসূচি প্রতি বছর ৮৫ হাজার বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার সুযোগ প্রদান করে।

প্রধানত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল এবং ব্যবসায় প্রশাসনের ক্ষেত্রে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয় এই ভিসার আওতায়। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অনুযায়ী, অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগল প্রভৃতি কোম্পানি এই ভিসা কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী। এসব কোম্পানিতে শত শত বিদেশি কর্মী কাজ করছেন।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের আরেকটি দেশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের আরেকটি দেশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ পর্তুগাল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য
নেপালের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র

নেপালের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র

দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধি এবং একটি নিরাপদ বিশ্ব গঠনে অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্র নেপালের সঙ্গে
পাকিস্তানে পৃথক দুই বিস্ফোরণে নিহত ১১

পাকিস্তানে পৃথক দুই বিস্ফোরণে নিহত ১১

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে পৃথক বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ওই


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   ভিসা জটিলতা   সংযুক্ত আরব আমিরাত (ইউএই)   পর্যটন ও কর্ম ভিসা   আফগানিস্তান   লিবিয়া   ইয়েমেন   সোমালিয়া   লেবানন   ক্যামেরুন   সুদান   উগান্ডা   অ্যামাজন   মাইক্রোসফট   মেটা   অ্যাপল   গুগল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft