জামায়াতের আন্দোলনে সমর্থন নেই এনসিপির
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৭ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি তার নিজস্ব রাজনৈতিক লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাবে। কোনো দল যদি মনে করে, তারা আমাদের সঙ্গে একমত তাহলে আসতে পারে। 

তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে যে যুগপৎ আন্দোলন চলছে এনসিপি তাতে যোগ দেয়নি। কারণ আমরা নিম্নকক্ষে পিআর চাই না। আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর চাই। গতকাল রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে। গণ-অভ্যুত্থানের পরে আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিলাম। তবে, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে এনসিপি সমর্থিত প্যানেলের বিপর্যয় দুঃখের বিষয় বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, কিছুটা দুঃখের বিষয় যে প্যানেলকে আমরা সমর্থন করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরে তারা আশানুরূপ ফলাফল করতে পারেনি। আমরা নিজেরাও বোঝার চেষ্টা করেছি, এই এক বছরের মধ্যে এমন কী হলো? কেন আমরা পারলাম না? আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায় ছিল? ফলে সেই জায়গায় কিছু আত্মসমালোচনা, আত্মমূল্যায়ন আমাদের মধ্যে এসেছে। সাংগঠনিকভাবে আমাদের যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সারা দেশে, এই এক বছরে সেই সাংগঠনিক শক্তি অর্জন করতে পারিনি। সাংগঠনিক শক্তি অর্জন করতে না পারার বিভিন্ন কারণ ছিল বলে জানান এনসিপি আহ্বায়ক।

তিনি বলেন, গত এক বছরে দেশ নানা অস্থিরতা, নানা কিছুর মধ্য দিয়ে পার হয়েছে। এখনো পার হচ্ছে। গণ অভ্যুত্থানের পর সবকিছুর দায়িত্ব, দায়ভার আমাদের ওপর এসে পড়েছিল। ফলে আমরা সেই আত্মমূল্যায়ন ও আত্মসমালোচনাটা করছি। সামনের দিকে যাতে এই ভুলটা না হয়, সে বিষয়ে আমরা যাতে সচেতন থাকি, সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে। এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন বা প্যানেল খুব অল্প সময় রাজনীতি করার সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতা এবং জেলা, মহানগর ও উপজেলা এবং থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।

জ/দি
সমাজের হতাশার মূল কারণ বিপ্লবী সংগঠনের অভাব: মির্জা ফখরুল

সমাজের হতাশার মূল কারণ বিপ্লবী সংগঠনের অভাব: মির্জা ফখরুল

বিপ্লবী সংগঠনের অভাব আজকের সমাজের হতাশার মূল কারণ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
সরকার পক্ষপাত করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইফতেখারুজ্জামান

সরকার পক্ষপাত করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইফতেখারুজ্জামান

নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করে, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য
ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের অর্জন: নাহিদ

ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের অর্জন: নাহিদ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা তাদের একটা অর্জন বলে উল্লেখ করেছেন জাতীয়
রাকসু-চাকসুর নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাকসু-চাকসুর নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নিয়ে কোনো

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)   রাজনৈতি   নাহিদ ইসলাম   জামায়াত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft